শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সেভ দ্য রোড-এর সমাবেশ অনুষ্ঠিত

পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সেভ দ্য রোড-এর সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ॥ পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সমাবেশ সেভ দ্য রোড-এর আয়োজনে ১ জুন সোমবার সকাল সাড়ে ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে সেভ দ্য রোড-এর প্রতিষ্ঠাতা মোমিন মেহেদীর সভাপতিত্বে ও মহাসচিব শান্তা ফারজানার সঞ্চালনায় সমাবেশে সেভ দ্য রোড-এর ৪ প্রস্তাব উপস্থাপন করা হয়।

প্রস্তাবগুলো হলো-

সরকারিভাবে ভর্তুকি দিয়ে গণপরিবহন ভাড়া স্বাভাবিক রাখার পাশাপাশি স্যানিটাইজার ও পরিচ্ছন্নতা তদারকির জন্য সেনা বাহিনীর একটি বিশেষ টিমকে দায়িত্ব দেয়া

কোনভাবেই যেন ভাড়া বৃদ্ধি না হয় এবং স্বাস্থ্যবিধি ভঙ্গ না হয়; সেই লক্ষ্যে অবশ্যই স্টপেজ ব্যবহার বাধ্যতামূলক করা।

সেভ দ্য রোড-এর সারাদেশে ৪৭ জেলা কমিটির ৪৭ জন ও কেন্দ্রীয় কমিটির কমপক্ষে ২০ জনকে যোগাযোগ সেক্টরের জেলা ও কেন্দ্রীয় সকল পদক্ষেপে যুক্ত রাখা এবং

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার সাথে সাথে কঠোরভাবে বাংলাদেশের সড়ক ব্যবস্থাকে নিয়ন্ত্রণের জন্য দুর্নীতি-ঘুষ বন্ধে সেনাবাহিনীকে দায়িত্ব দেয়া হোক।

সমাবেশে সেভ দ্য রোড-এর ভাইস চেয়ারম্যান ও বানাসাস-এর সাধারণ সম্পাদক আনজুমান আরা শিল্পী, অনলাইন প্রেস ই্উনিটির সদস্য আবু তাহের বাপ্পা, মো. ইউসুফ, শ্রমিকনেতা আবু সুফিয়ান, অনলাইন প্রেস ইউনিটি গাজীপুর শাখা সদস্য মো. আল আমিন, মো. বাবুল, মনোয়ার বেগম প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯