শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পটুয়াখালীর মামুন দিনে রাজমিস্ত্রির হেলপার, রাতে পড়ে জিপিএ-৫

পটুয়াখালীর মামুন দিনে রাজমিস্ত্রির হেলপার, রাতে পড়ে জিপিএ-৫

নিজস্ব প্রতিবেদক ॥ সারাদিন রাজমিস্ত্রির হেলপারের কাজ করে রাতে পড়াশোনা করেই এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেনে রোববার প্রকাশিৎ এসএসসির ফলাফলে দেখা গেছে তিনি বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন। কিশোর মামুন সদর উপজেলার মাদারবুনিয়া ইউপির গেরাখালী গ্রামের কৃষক আবদুল বারেক মাতব্বরের ছেলে। তিনি মরিচবুনিয়া টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছেন।

মেধাবী মামুন ২০১৫ সালে দক্ষিণ গেরাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিইসি পরীক্ষায় জিপিএ-৪.৫০ পেয়েছিলেন। বার্ধক্যজনিত কারণে বাবা কর্ম ক্ষমতা হারানোয় পরিবারের হাল ধরতে হয় মামুনকেই। জীবনের শুরুতেই এক কঠিন যুদ্ধে নামতে হয় তাকে।

মামুন জানান, পঞ্চম শ্রেণি পর্যন্ত তার বাবা পড়াশোনার খরচ চালিয়েছেন। ৬ষ্ঠ শ্রেণি থেকে পড়াশোনার পাশাপাশি নিজে আয় করা শুরু করেন তিনি। নজরুল নামে এক রাজমিস্ত্রির হেলপার হিসেবে কাজ শুরু করেন। সেই আয় দিয়ে পরিবারের খরচ ও নিজের পড়াশোনার খরচ চালাতেন। শুরুতে দৈনিক ৪৩০ টাকা মজুরি পেতেন, এখন পাঁচশ টাকা করে পান।

তিনি বলেন, কাজ শেষ করে বাড়ি ফিরেই পড়াশোনা করতে বসেছি। পরিবারের দায়িত্ব ও নিজের পড়াশোনার কথা চিন্তা করলে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে মন চাইতো না। সন্ধ্যা ৬টায় কাজ শেষ হতো, বাড়ি পৌঁছাতে রাত ৮টা বাজতো। এরপর সাড়ে ৮টা থেকে ১২টা পর্যন্ত পড়াশোনা করতাম। আজ আমি কষ্টের ফল পেয়েছি।

শিক্ষক হতে চান মামুন। একজন আদর্শ শিক্ষক হতে ভাই-বোনদের নিজের খরচে পড়াশোনা করাতে চান।

মামুনের মা কহিনুর বেগম বলেন, আমার স্বামী কোনো কাজ করতে পারে না। ছেলে পড়াশোনায় ভালো। সে নিজে পড়াশোনা করে এ পর্যন্ত এসেছে। স্কুলের স্যাররা অনেক সহায়তা করছে।

মরিচবুনিয়া টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন জানান, এ বছর এসএসসি পরীক্ষায় ৫৮ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৫১ জন পাস করেছে। চারজন জিপিএ-৫ পেয়েছে। তাদের মধ্যে মামুনও একজন। তার পাশে সমাজের বিত্তবানরা দাঁড়ালে সে সামনের দিকে এগিয়ে যেতে পারবে। শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করতে পারবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯