শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নাটোরে অন্তঃসত্ত্বার নারীকে টিকা দেয়ার নামে শ্লীলতাহানি আটক-১

নাটোরে অন্তঃসত্ত্বার নারীকে টিকা দেয়ার নামে শ্লীলতাহানি আটক-১

নিজস্ব প্রতিবেদক ॥ নাটোরের গুরুদাসপুরে গর্ভকালীন টিকা দেয়ার সময় কৌশলে স্বামীকে ঘর থেকে বের করে দিয়ে এক নারীর শ্লীলতাহানির দায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট কাজী আবু বক্কর সিদ্দিককে গ্রেফতার করেছে পুলিশ। ওই গৃহবধূর স্বামীর দায়ের করা মামলার প্রেক্ষিতে রোববার রাতে নাটোর থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

জানা যায়, গত ২৮ মে (বৃহস্পতিবার) দুপুরে এক গৃহবধূ তার স্বামীর সঙ্গে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভকালীন টিকা দিতে যান।

এ সময় আবু বক্কর সিদ্দিক কৌশলে ওই নারীর স্বামীকে ঘর থেকে বের করে দিয়ে তার শ্লীলতাহানি করে। এ সময় গৃহবধূ টিকা না দিয়ে ঘর থেকে বের হয়ে আসেন এবং তার স্বামীকে বিষয়টি জানান। এ সময় উপস্থিত লোকজনের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতালের একটি কক্ষে ওই টেকনোলজিস্টকে তালা দিয়ে রাখা হয়। পরে তাকে এক জনপ্রতিনিধির জিম্মায় দেয়া হয়। ভুক্তভোগী গৃহবধূর অভিযোগের ভিত্তিতে টেকনোলজিস্ট আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়।

হাসপাতালের চিকিৎসকরা জানান, আবু বক্কর সিদ্দিক প্রায় তিন বছর আগে এই স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট পদে যোগদান করেন। বিভিন্ন সময় তার বিরুদ্ধে নারী কেলঙ্কারিসহ নানা অভিযোগ ওঠে। এক নারী মেডিকেল অফিসারকেও যৌন হয়রানি করেছেন তিনি। সেই বিষয়টি নিয়েও তদন্ত চলছে। তদন্ত শেষ হলেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে।

গুরুদাসপুর থানার ওসি মোজাহারুল ইসলাম বলেন, শ্লীলতাহানির বিষয়ে ভুক্তভোগী ওই নারীর স্বামী থানায় মামলা দায়ের করলে পুলিশ মেডিকেল টেকনোলজিস্ট আবু বক্করকে গ্রেফতার করে। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯