শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
রাজশাহী বোর্ডে পাসের হার কমেছে

রাজশাহী বোর্ডে পাসের হার কমেছে

নিউজ ডেস্ক ॥ এ বছর রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় ৯০ দশমিক ৩৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এবার মোট জিপিএ-৫ পেয়েছে ২৬ হাজার ১৬৭ জন। গতবার এই পাসের হার ছিল ৯১ দশমিক ৬৪ শতাংশ। রোববার ১১টার দিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গতবার জিপিএ-৫ পেয়েছিল ২২ হাজার ৭৯৫ জন পরীক্ষার্থী। রাজশাহী বোর্ডে পাসের হার কমেছে। জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে। ছাত্রদের পাশের হার ৮৯ দশমিক ৩৭ শতাংশ। আর ছাত্রীদের পাশের হার ৯১ দশমিক ৪৫ শতাংশ।

জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৫৪৬ জন ছাত্র। আর ছাত্রীরা জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৬২১ জন। চলতি বছর বোর্ডের অধীনে শতভাগ পাশ করেছে ৩০৮টি স্কুলের পরীক্ষার্থীরা। তবে কোনো স্কুলে শূন্য শতাংশ পাশ নেই।

চলতি বছরের ৩ ফেব্রুয়ারি শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। বোর্ডে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ১ হাজার ৮৬ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৪ হাজার ৪২৩ জন। আর ছাত্রী ৯৬ হাজার ৬৬৩ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯