রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিশ্বে করোনাকে জয় করলেন ২৭ লাখ ৩৭ হাজার ৩৯ জন

বিশ্বে করোনাকে জয় করলেন ২৭ লাখ ৩৭ হাজার ৩৯ জন

অনলাইন ডেস্ক ॥ প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব চলছে বিশ্বব্যাপী। প্রতিদিনই হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন এই ভাইরাসটিতে। মৃত্যুর সংখ্যাও প্রতিদিন দীর্ঘ হচ্ছে। তবে সুস্থ হয়েও ফিরছেন বিরাট সংখ্যক মানুষ। চীনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও অচেনা ভাইরাসটি ভয়াবহ আকার ধারণ করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বেশ কয়েকটি দেশে। আজ রোববার এ প্রতিবেদন লেখা পর্যন্ত সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬১ লাখ ৫৬ হাজার ৯১৪ জন। মারা গেছেন তিন লাখ ৭০ হাজার ৯১৮ জন। অপরদিকে ২৭ লাখ ৩৭ হাজার ৩৯ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এই তথ্য জানিয়েছে।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে এই মহামারি শুরু হলেও ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে তাণ্ডব চালিয়েছে করোনাভাইরাস। এখন এর কেন্দ্রবিন্দু হয়ে উঠছে রাশিয়া, ব্রাজিল ও ব্রিটেন। আক্রান্ত ও নিহতের সংখ্যায় বরাবরের মতো সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ১৬ হাজার ৮২০ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ পাঁচ হাজার ৫৫৭ জনের। সুস্থ হয়েছেন ৫ লাখ ৩৫ হাজার ২৩৮ জন।

আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে চলে আসা ব্রাজিলে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৯৯ হাজার ৯৬৬ জন, মৃত্যু হয়েছে ২৮ হাজার ৮৪৯ জনের।

রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯৬ হাজার ৫৭৫ জন, মৃত্যু হয়েছে ৪৫৫৫ জনের। স্পেনে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৬ হাজার ৩০৮ জন এবং মৃত্যু হয়েছে ২৭ হাজার ১২৫ জনের।

মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রিটেনে এখন পর্যন্ত মারা গেছেন ৩৮ হাজার ৩৭৬ জন, আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭২ হাজার ৮২৬ জন। এছাড়া ইতালিতে মারা গেছেন ৩৩ হাজার ৩৪০ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯