বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ধাপে ধাপে খোলা হবে সকল শিক্ষা প্রতিষ্ঠান: প্রধানমন্ত্রী

ধাপে ধাপে খোলা হবে সকল শিক্ষা প্রতিষ্ঠান: প্রধানমন্ত্রী

অনলাইন নিউজ ॥ আনুষ্ঠানিকভাবে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। পরীক্ষার্থীরা ফল জানতে পারবে বেলা ১১টা থেকেই। আজ ৩১ মে সকাল ১১টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফেসবুক লাইভে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন। এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করা হয়। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফল ঘোষণা করেন।

এসময় করোনা শঙ্কটের মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সংকট কাটতে থাকলে ধাপে ধাপে খোলা হবে সকল শিক্ষা প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রী আরও বলেন, ‘শিক্ষার্থীদের জীবন হুমকির মাঝে রেখে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না।’

তিনি জানান, আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণার পর পরীক্ষার্থীরা নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট, সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট ও এসএমএসে ফল জানতে পারবে। এসএমএসে দু’ভাবে ফল জানা যাবে। ফল প্রকাশের পর নির্ধারিত পদ্ধতিতে এসএমএস করলে ফিরতি এসএমএসে ফল চলে যাবে। এছাড়া রোল ও রেজিস্ট্রেশন নম্বর নিবন্ধন করলে স্বয়ংক্রিয়ভাবে এসএমএসে ফল চলে যাবে। তবে তিনি নির্দিষ্ট করে কোনো সময় উল্লেখ করেননি।

এদিকে, স্বাস্থ্যবিধি মেনে আজ রোববার থেকে সীমিত পরিসরে খুলছে সরকারি-বেসরকারি সকল অফিস। আর আগামীকাল থেকে চলবে গণপরিবহন। তবে আগামী ১৫ জুন পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। এরপর গত ১৭ মার্চ থেকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। এমনকি গত ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও তা স্থগিত রাখা হয়েছে। একইসঙ্গে প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রথম সাময়িক পরীক্ষা গ্রহণ করা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। গত কয়েক বছর ধরে পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে এসএসসি পরীক্ষার ফল ঘোষণা করা হলেও এবার করোনা ভাইরাসের সংক্রমণের কারণে তা সম্ভব হয়নি। আর প্রতিবার ফলাফল নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী। কিন্তু এবার তা হচ্ছে না।

চলতি মাসের মধ্যে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হলে আগামী ৬ জুন থেকে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু করা হবে বলে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ড। এবারও কেন্দ্রীয়ভাবে ঢাকা বোর্ড দেশের সরকারি-বেসরকারি কলেজগুলোতে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯