শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঝিনাইদহে দুই শিশু সন্তানকে বলি দিলো মা

ঝিনাইদহে দুই শিশু সন্তানকে বলি দিলো মা

নিজস্ব প্রতিবেদক ॥ ঝিনাইদহ সদরের বানিয়াকান্দ গ্রামে দুই শিশু সন্তানকে পুকুরের পানিতে ফেলে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত মা মনিরা বেগমকে আটক করেছে পুলিশ। রোববার (৩১মে) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে- ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে আবু সালেহ মাহিদ (৫) এবং মেয়ে সাফিয়া খাতুন (৭)।

প্রতিবেশী রাবেয়া বলেন, বেলা সাড়ে ১১টার দিকে মা মনিরা তার ছেলে মাহিদ এবং মেয়ে সাফিয়াকে নিয়ে পুকুরের দিকে যান। এর কিছুক্ষণ পর ভেজা কাপড়ে মনিরা আমাদের বাড়িতে এসে আমার কাছে পানি চান। আমি পানি দিলে তিনি আমাকে বলেন- ‘আমার ছেলে-মেয়েকে পানিতে ফেলে দিয়ে এসেছি। চলো তো দেখে আসি ওরা বেঁচে আছে না মরে গেছে।’ এ কথা শুনে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে পুকুরে গিয়ে তাদের মরদেহ পাওয়া যায়। পরে পুলিশে খবর দেয়া হয়।

এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এমদাদুল হক জানান, বানিয়াকান্দ গ্রামে একটি পুকুরে দুই শিশুর মরদেহ পাওয়া গেছে। গ্রামের লোকজন সন্দেহ করছে তাদের মা পুকুরে ফেলে তার সন্তানদের হত্যা করেছে।

এ ঘটনায় মাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তদন্ত শেষে বলা যাবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯