মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
এবার পাসের হার ৮২.৮৭ শতাংশ

এবার পাসের হার ৮২.৮৭ শতাংশ

নিউজ ডেস্ক॥ আনুষ্ঠানিকভাবে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। পরীক্ষার্থীরা ফল জানতে পারবে বেলা ১১টা থেকেই।

আজ ৩১ মে সকাল ১১টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফেসবুক লাইভে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন। এসএসসিতে পাসের হার ৮২.৮৭ শতাংশ। এই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৪০ হাজার ২৮ জন। এর মধ্যে পাস করেছে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন।

এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করা হয়। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ সংশ্লিষ্টরা।

এবার ঢাকা বোর্ডে পাশের হার ৮২.৩৪ শতাংশ। যশোর বোর্ডে ১৩ হাজার ৭৬৪ জন শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছেন। এ বোর্ডে পাশের হার ৮৭.৩১%। আর বরিশাল বোর্ডে জিপিএ ফাইভ পেয়েছেন ৪,৪৮৩ জন। সেখানে পাশের হার ৭৯.৭০%।

এছাড়া, কুমিল্লা বোর্ডে ১০ হাজার ২৪৫ জন জিপিএ ৫ পেয়েছেন আর পাশের হার ৮৫.২২%। ময়মনসিংহ বোর্ডে ৭ হাজার ৪৩৪ জন জিপিএ ফাইভ পেয়েছেন আর পাশের হার ৮০.১৩%।

সিলেটে জিপিএ ফাইভ পেয়েছেন ৪ হাজার ২৬৩ জন আর এ বোর্ডে পাশের ৭৮.৭৯%। দিনাজপুরে ১২ হাজার ৮৬ জন জিপিএ ফাইভ পেয়েছেন। আর, এ বোর্ডে পাশের হার ৮২.৭৩%।

রাজশাহীতে এবার অন্যান্য বোর্ডের তুলনায় পাশের হার জিপিএ-৫ এর সংখ্যা তুলনামূলক বেশি। বোর্ডটিতে এবার পাশের হার ৯০.৩৭% আর জিপিএ-৫ পেয়েছেন ২৬ হাজার ১৬৭ জন ছাত্র-ছাত্রী।

চট্টগ্রাম বোর্ডে এবার পাশের হার ৮৪.৭৫%। এছাড়া, এই বিভাগীয় বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৮ জন শিক্ষার্থী।

দুটি উপায়ে ঘরে বসেই এসএসসির ফলাফল পাওয়া যাবে। বোর্ডের ওয়েবসাইটে শিক্ষার্থীরা ফলাফল দেখতে পারবে। এছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও পাওয়া যাবে ফলাফল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯