শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
রোববার ১০৪০ যাত্রী নিয়ে ৩ ট্রেন চট্টগ্রাম যাবে

রোববার ১০৪০ যাত্রী নিয়ে ৩ ট্রেন চট্টগ্রাম যাবে

নিজস্ব প্রতিবেদক ॥ রোববার (৩১ মে) প্রথম ধাপে সারাদেশে ৮টি ট্রেন চলাচল করছে। এরমধ্যে চট্টগ্রাম থেকে ছেড়ে যাবে সুবর্ণ, উদয়ন ও সোনার বাংলা এক্সপ্রেস। এ তিনটি ট্রেনে ২ হাজার ৮০টি আসন থাকলেও নিরাপদ দূরত্ব বজায় রাখতে বিক্রি হচ্ছে অর্ধেক টিকিট। অর্থাৎ ১ হাজার ৪০ জন যাত্রী তিন ট্রেনে ভ্রমণ করবেন। শনিবার (৩০ মে) ঢাকায় রেলভবনে এক বৈঠকে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন কাউন্টারের পরিবর্তে অনলাইনে টিকিট দেওয়া হবে বলে জানিয়েছেন। আজ থেকেই যাত্রীরা অনলাইনে টিকিট নিতে পারবেন। আর রোববার প্রথম ধাপে চট্টগ্রামের তিনটি ও সারাদেশে ৫টি ট্রেনসহ ৮টি ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন তিনি।

চট্টগ্রাম থেকে রোববার সকাল ৭টায় ছেড়ে যাবে সুবর্ণ এক্সপ্রেস, উদয়ন সকাল ৯টায় ও সোনার বাংলা এক্সপ্রেস ছাড়বে বিকেল ৫টায়।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনসার আলী অনুসন্ধান ২৪কে জানান, করোনা ভাইরাস সংক্রমণ রোধে মন্ত্রী মহোদয় ৫০ শতাংশ বা অর্ধেক ট্রেনের টিকিট বিক্রির নির্দেশনা দিয়েছেন। সে হিসেবে সুবর্ণেএক্সপ্রেস ট্রেনে ৮৯৯টি সিটের যাত্রী যাবেন ৪৫০জন, উদয়নে ৫৯৬টি সিটের যাত্রী যাবেন ২৯৮ জন, আর সোনার বাংলায় ৫৮৪টি সিটের পরিবর্তে যাত্রী যাবেন ২৯২ জন।

‘সব মিলিয়ে রোববার তিন ট্রেনে ১০৪০ জন যাত্রী ভ্রমণ করবেন। প্রত্যেক যাত্রীর স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯