রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভারতে করোনায় নতুন আক্রান্ত ৭৯৬৪, মৃত্যু সংখ্যা ২৬৫

ভারতে করোনায় নতুন আক্রান্ত ৭৯৬৪, মৃত্যু সংখ্যা ২৬৫

অনলাইন ডেস্ক ॥ ভারতে করোনা পরিস্থিতি অবনতির দিকে। দিন দিন লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃত্যুও। শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে সাত হাজার ৯৬৫ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ২৬৫ জনের। শনিবার (৩০ মে) ভারতীয় সংবাদমাধ্য এনডিটিভি জানায়, ভারতে করোনায় মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৭৩ হাজার ৭৬৩ জন, মৃত্যু হয়েছে ৪ হাজার ৯৭১ জনের। সুস্থ হয়ে উঠেছে ৮০ হাজারেরও বেশি আক্রান্ত।

করোনা মহামারিতে ভুক্তভোগী দেশগুলোর তালিকায় ভারত রয়েছে নয় নম্বরে।

গত ২৪ ঘণ্টায় দেশটির মহারাষ্ট্র, তামিলনাড়ু, তেলেঙ্গানা ও আসামে রেকর্ডসংখ্যক মানুষ করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ১১৬ জনের। আর রাজ্যটিতে শনাক্ত রোগীর সংখ্যা ২ হাজার ৯৮। তামিলনাড়ুতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৮৭৪ জন। তেলেঙ্গানায় মৃত্যু হয়েছে চার জনের, শনাক্ত রোগীর সংখ্যা ১৬৯। আর আসামে নতুন শনাক্ত ১৭৭ জনসহ হাজার ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯