শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
এবার ভাড়া বাড়ছে না ট্রেনে

এবার ভাড়া বাড়ছে না ট্রেনে

নিউজ ডেস্ক ॥ যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে ট্রেন ভ্রমণ করার অনুরোধ জানিয়ে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, বাসে ভাড়া বাড়ানোর একটা প্রক্রিয়া চলছে। কিন্তু যেহেতু রেল সরকারি সেবামূলক পরিবহন, তাই আমরা এখানে কোনো ভাড়া বাড়াবো না। আগের ভাড়াই চলবে।

শনিবার (৩০ মে) দুপুরে রেলভবনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রী। জরুরি প্রয়োজন ছাড়া ট্রেনে ভ্রমণ না করার আহ্বান জানিয়ে নূরুল ইসলাম সুজন বলেন, জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে বের হবেন না। ট্রেনে যাত্রা করার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।

তিনি বলেন, স্বাস্থ্যবিধি মানার জন্যই আমরা ট্রেনের ৫০ শতাংশ টিকিট বিক্রি করবো। ট্রেনের সব টিকিট অনলাইনে দেওয়া হবে। একইসঙ্গে শীততাপ নিয়ন্ত্রিত কেবিনের বালিশ, কাঁথা এগুলো দেওয়া হবে না। তাছাড়া করোনা ভাইরাসের এসময় ট্রেনে কোনো ধরনের খাবার সরবরাহ করা হবে না।

রেলমন্ত্রী বলেন, যাত্রীদের ভিড় এড়াতে রাজধানীর বিমানবন্দর স্টেশন, গাজীপুরের জয়দেবপুর ও নরসিংদী স্টেশনে আপাতত কোনো ট্রেন থামবে না। আগামী ১৫ জুন পর্যন্ত সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।

স্বাস্থ্যবিধি মেনে আগামী রোববার (৩১ মে) থেকে সীমিত আকারে বিভিন্ন রুটে ৮ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হচ্ছে। আগামী ৩ জুন থেকে আরও ১১ জোড়া ট্রেন চালু হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯