বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল ঝালকাঠি ৪৭ পিস ইয়াবাসহ এক জনকে আটক করেছে র্যাবের একটি গোয়েন্দা টিম। গতকাল গোপন একটি সংবাদের সূত্রে ধরে ঝালকাঠি জেলার কাঠালিয়া থানাধীন উত্তর কচুয়া সাধিন¯’ কাঠালিয়া ব্রীজের উত্তর পাশে র্যাবের একটি দল অভিযান চালায়। র্যাবের উপ¯ি’তি টের পেয়ে পালানোর সময় এক জনের শরীর তল্লাশি করে তার সাথে থাকা ৪৭ পিস ইয়াবা উদ্ধার করে তাকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে মোঃ জিয়াউর রহমান (২৭) নামে জানাযায়। মোঃ তৈয়বুর রহমানের ছেলে জিয়াউর রহমান সাং- উত্তর কচুয়া, থানা- কাঁঠালিয়া, জেলা- ঝালকাঠির। আটককৃত ব্যক্তি দেশের বিভিন্ন অঞ্চল হতে মাদকদ্রব্য সংগ্রহ করে ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানাসহ বিভিন্ন থানা এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে বলে অভিযোগ পাওয়া যায়। বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ জিল্লুর রহমান বাদী হয়ে ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।