রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
চীনের বিরুদ্ধে মার্কিন কংগ্রেসে নিষেধাজ্ঞা বিল পাস: উইগুর

চীনের বিরুদ্ধে মার্কিন কংগ্রেসে নিষেধাজ্ঞা বিল পাস: উইগুর

অনলাইন ডেস্ক ॥ জিনজিয়াং প্রদেশে উইগুর মুসলিমদের ওপর নিপীড়ন চালানোর অভিযোগে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে চীনের বিরুদ্ধে উত্থাপিত নিষেধাজ্ঞা বিল বিপুল ভোটে পাস হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করলেই এটি আইনে পরিণত হবে। শুক্রবার (২৯ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

খবরে বলা হয়, স্থানীয় সময় বুধবার (২৭ মে) মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ ‘হাউজ অব রিপ্রেজেন্টেটিভস’-এ ৪১৩ ভোটে পাস হয় ‘উইগুর মানবাধিকার অ্যাক্ট’। এর বিরুদ্ধে পড়ে কেবল ১ ভোট।

এ বিলে উইগুরসহ জিনজিয়াং প্রদেশের অন্যান্য মুসলিম জনগোষ্ঠীকে নিপীড়নে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানানো হয়েছে। বিশেষভাবে নিশেধাজ্ঞার প্রস্তাব তোলা হয়েছে চীনের ক্ষমতাসীন কম্যুনিস্ট পার্টির জিনজিয়াং শাখার সেক্রেটারি চেন কুয়াঙ্গোর বিরুদ্ধে। তাকে প্রদেশে গণহারে মানবাধিকার লঙ্ঘনের জন্য অভিযুক্ত করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের মতে, জিনজিয়াং প্রদেশে চীন ১০ লাখেরও বেশি মুসলমানকে বিভিন্ন বন্দিশিবিরে আটকে রেখে নির্যাতন চালাচ্ছে। একে ‘বর্বরোচিত’ বলে অভিহিত করেছেন মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি।

ডোনাল্ড ট্রাম্প শিগগিরই এ বিলে স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে। যদিও এ ব্যাপারে এখন পর্যন্ত হোয়াইট হাউজের প্রতিক্রিয়া জানা যায়নি।

এদিকে উইগুর নেতারা মার্কিন কংগ্রেসে চীনের বিরুদ্ধে এ বিল পাসকে উচ্ছ্বাসের সঙ্গে স্বাগত জানিয়েছেন। ‘ওয়ার্ল্ড উইগুর কংগ্রেস’র প্রেসিডেন্ট দোলকান আইসা এক বিবৃতিতে জানিয়েছেন, আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অগ্রাধিকার ভিত্তিতে উইগুর মানবাধিকার নীতি সংক্রান্ত এ বিলে স্বাক্ষর করে এটিকে আইনে পরিণত করার অনুরোধ জানাই। দ্রুত এর বাস্তবায়ন ও প্রয়োগ চাই।

‘উইগুরদের জন্য যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশের সরকারগুলোর এরকম সত্যিকারের পদক্ষেপ প্রয়োজন। বছরের পর বছর নিপীড়ন ও হতাশার পর উইগুরদের বর্তমানে আশার আলো দরকার।’ চীন যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপের ব্যাপারে আপত্তি জানিয়ে আসছে। উইগুরদের নিপীড়নের ব্যাপারটিও শুরু থেকেই অস্বীকার করে আসছে তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯