শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
চট্টগ্রামে করোনা শনাক্ত ৫ দিন বয়সী শিশুর

চট্টগ্রামে করোনা শনাক্ত ৫ দিন বয়সী শিশুর

নিজস্ব প্রতিবেদক ॥ চট্টগ্রামে ৫ দিন বয়সী এক শিশুর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা সংগ্রহের সময় ওই শিশুর বয়স ছিল মাত্র ১ দিন। বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবের পরীক্ষায় ওই নবজাতকের করোনা পজিটিভ ফলাফল আসে বলে জানান চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব।

তিনি জানান, করোনাভাইরাস নিয়ে ৩২ বছর বয়সের এক রোগী ২৪ মে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হন। ওইদিন দুপুরে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্ম দেন। পরদিন ২৫ মে একদিন বয়সী নবজাতকের নমুনা সংগ্রহ করা হয়। ৪ দিন পর বৃহস্পতিবার নমুনা পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।

করোনাভাইরাস নিশ্চিত হওয়ার পর ওই রোগীকে ২৪ মে সকালে চট্টগ্রাম জেনারেল হাসসপাতালে স্থানান্তর করা হয়। ওই দিন দুপুরে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর সন্তান জন্ম হয়।

তিনি আরও জানান, শিশুটির নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ এসেছে। তবে প্রসূতি ও নবজাতকের অবস্থা এখনো স্থিতিশীল আছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯