মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
গাজীপুরে ১৯ কেজি গাঁজা! মিষ্টি কুমড়ের ভেতরে

গাজীপুরে ১৯ কেজি গাঁজা! মিষ্টি কুমড়ের ভেতরে

গাজীপুর প্রতিবেদক ॥ গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা বাজার এলাকা থেকে ১৯ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)। আটককৃতরা হলেন, হবিগঞ্জের মাধবপুর থানার হরিসশামা এলাকার মৃত একিন আলীর ছেলে তকদির মিয়া (২৬) ও একই থানার গোপালপুর এলাকার জামান মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া (২৫)।

বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুর র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক তকদির ও জাহাঙ্গীর।গাজীপুর র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মাওনা বাজার এলাকায় মিষ্টি কুমড়ার ভেতরে ভরে গাঁজা কেনাবেচা হচ্ছে। পরে ওই এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় তকদির ও জাহাঙ্গীর মিয়াকে পিকআপভ্যানসহ আটক করা হয়। পরে তাদের পিকআপভ্যানে থাকা ১৮টি মিষ্টি কুমড়ার ভেতরে সুকৌশলে রাখা ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আটক দু’জনের মধ্যে তকদির মিয়া গাঁজা ব্যবসায়ী এবং জাহাঙ্গীর মিয়া পিকআপচালক বলে জানা গেছে। তারা হবিগঞ্জ থেকে গাঁজাগুলো মিষ্টি কুমড়ার ভেতরে ভরে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় বিক্রির জন্য নিয়ে আসে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯