শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কুষ্টিয়া গড়াই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার

কুষ্টিয়া গড়াই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ॥ কুষ্টিয়াশ শহরের ঘোড়ার ঘাট সংলগ্ন গড়াই নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ ব্যাংক কর্মকর্তা রাফসানের (৩০) ভাসমান মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। শুক্রবার (২৯ মে) সকাল ৭টার দিকে ঘোড়ার ঘাট ড্রেজিং পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে বৃস্পতিবার (২৮ মে) দুপুরে নদীতে পাঁচ বন্ধু গোসল করতে নেমে নিখোঁজ হন রাফসান।

রাফসান একই শহরের থানাপাড়া এলাকার মৃত রেজাউল হকের ছেলে। তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ঈশ্বরদী শাখায় ক্যাশিয়ার ছিলেন।

স্থানীয়রা জানান, রাফসান তার কুষ্টিয়ার পাঁচ বন্ধু রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হাসিবুর রশিদ তামিম, ব্যবসায়ী বিশ্বজিৎ, কুষ্টিয়া স্যামসাং শো-রুমের ম্যানেজার ফয়সাল ও আব্দুর রশিদকে নিয়ে দুপুরে শহরের ঘোড়ার ঘাট সংলগ্ন গড়াই নদীতে গোসলের গোসলের জন্য নামেন। এদের মধ্যে তামিম ও রাফসান একটু গভীরে গেলে হঠাৎ করেই তারা দু’জনেই নদীতে তলিয়ে যান। সেসময় অন্য বন্ধুদের চিৎকারে স্থানীয় মাঝিরা তামিমকে টেনে তুললেও নিখোঁজ থাকেন রাফসান। পরবর্তীতে খুলনা থেকে ডুবুরি দল কুষ্টিয়ায় এসে রাত ৮টা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়।

শুক্রবার সকালে রাফসানের মরদেহটি নিখোঁজ হওয়ার স্থান থেকে কিছু দূরেই ডেজিং পয়েন্টে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

রাফসানের বন্ধু হাসিবুর রশিদ তামিম অনুসন্ধান ২৪কে বলেন, রাফসান আর আমি একসঙ্গেই ছিলাম। বাকিরা একটু কম পানিতে ছিল। হঠাৎ করে আমাদের পায়ের তলের বালি সরে যায়। এতে সাঁতার না জানায় আমি ও রাফসান তলিয়ে যাই। সেসময় স্থানীয়রা আমাকে উদ্ধার করতে পারলেও রাফসান নিখোঁজ ছিল।
রাফসানের পারিবারিক সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে রাফসান তার কর্মস্থল ঈশ্বরদী থেকে কুষ্টিয়া এসেছিলেন। চলতি মাসের ২ তারিখে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা অনুসন্ধান ২৪কে জানান, গড়াই নদীতে নিখোঁজ হওয়া যুবক রাফসানের ভাসমান মরদেহ স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯