শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কুষ্টিয়ায় কাকিলাদহ পুলিশ ফাঁড়ি লকডাউন!

কুষ্টিয়ায় কাকিলাদহ পুলিশ ফাঁড়ি লকডাউন!

নিজস্ব প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় এক পুলিশ সদস্য করোনা পজেটিভ হওয়ায় পুরো পুলিশ ফাঁড়ি লকডাউন করেছে প্রশাসন। শুক্রবার রাত ৮টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাকিলাদহ পুলিশ ফাঁড়ির এক সদস্যের করোনা পজেটিভ হওয়ায় পুরো পুলিশ ফাঁড়ি লকডাউন করা হয়।

কাকিলাদহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আতিকুর রহমান জানান, করোনা আক্রান্ত ঐ পুলিশ সদস্যের বাড়ি ঝিনাইদহ জেলায়। তিনি করোনাকালে এই পুলিশ ফাঁড়িতেই কর্মরত ছিলেন। তিনি জেলার বাইরে যাননি। স্থানীয়ভাবে সংক্রামিত হতে পারে বলেও জানান তিনি।

মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. রাশেদ মাহমুদ রোকনুজ্জামান জানান, গত ২৬ তারিখে ঠাণ্ডা-জ্বরসহ করোনা উপসর্গ নিয়ে ঐ পুলিশ সদস্য মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তিনি কুষ্টিয়ার একটি বেসরকারি হাসপাতাল থেকে টেস্ট করে ডাক্তারের পরামর্শ নিয়ে এখানে ভর্তি হন।

তিনি বলেন, যেহেতেু করোনা উপসর্গ রয়েছে তাই আমরা তার নমুনা নিয়ে করোনা পজেটিভ কিনা জানার জন্য ২৭ মে কুষ্টিয়া পিসিআর ল্যাবে পাঠায়।

আজ শুক্রবার সন্ধ্যায় তার নমুনা করোনা পজেটিভ বলে রেজাল্ট আসে। তিনি বর্তমানে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, যেহেতু ঐ পুলিশ সদস্য স্থানীয়ভাবেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তাই পুরো পুলিশ ফাঁড়িকে আমরা শুক্রবার (২৯ মে) রাত ৮টায় লকডাউন করেছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯