সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
এবার কুকুর মাধ্যেমে করোনা শনাক্ত

এবার কুকুর মাধ্যেমে করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক ॥ কুকুরকে গন্ধ শুকালে এটি বলে দিতে পারবে কেউ করোনায় আক্রান্ত হয়েছে কিনা। সম্প্রতি ফিনল্যান্ডে একটি সমীক্ষায় এ তথ্য পাওয়া গেছে। তবে, এ তথ্যের সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেক গবেষক। তাদের কেউ কেউ এ পরীক্ষাকে ভিত্তিহীন বলেও মন্তব্য করেছেন।

তবে, যে গবেষকদল দাবি করছে কুকুর করোনার সংক্রামণ ধরতে পারবে তারা বলছেন, করোনার একটা নির্দিষ্ট গন্ধ আছে, যা কুকুর ধরে ফেলতে পারে।

হেলসিংকি বিশ্বিদ্যালয়ের একদল গবেষক এ সমীক্ষাটি করেছেন। তারা দাবি করছেন, কুকুরকে বিশেষভাবে শেখালে তারা গন্ধ শুঁকে করোনা ধরে ফেলবে। কোভিড-১৯ রোগে আক্রান্ত রোগীর শরীরে একটি গন্ধ পাওয়া যায়। কুকুরকে শেখালে তারা সেই গন্ধ নিখুঁতভাবে ধরে ফেলতে পারে। কয়েক সপ্তাহ লাগে তাদের গন্ধটা ধরতে। তারপর কোনটা করোনা রোগীর মূত্র, কোনটা নয়, তা সেই প্রশিক্ষিত কুকুর নির্ভুলভাবে বলে দিতে পারে।

ডগরিস্ক গ্রুপের প্রধান আনা হেলম বিওরিকম্যান বলেছেন, প্রতিটি রোগের একটা গন্ধ থাকে। কুকুরকে প্রশিক্ষণ দিলে সেই গন্ধ তারা ধরে ফেলে। আমাদের সেই প্রশিক্ষণ দেয়ার অভিজ্ঞতা আছে। কুকুর কীভাবে দ্রুত সেই নতুন গন্ধ শুঁকতে পারছে, সেটা দেখাও দুর্দান্ত অভিজ্ঞতা। অল্প কিছুদিনের মধ্যেই কুকুর করোনার গন্ধ বুঝে নিতে পারে। তারপর করোনা আক্রান্তের মূত্রের গন্ধ শুঁকে সে বলে দেবে যে করোনা হয়েছে। ল্যাবে পরীক্ষা যতটা নির্ভরযোগ্য, কুকুরের করোনা ধরাও ততটাই নির্ভরযোগ্য।

ফিনল্যান্ডের বিজ্ঞানীরা এখন আরো পরীক্ষা করবেন। গবেষণার ভাষায় যার নাম ডবল ব্লাইন্ড স্টাডি। এতে কুকুর অনেক বেশি সংখ্যায় রোগীদের মূত্রের গন্ধ শুঁকবে এবং বলে দেবে কোনটা করোনা রোগীর, কোনটা নয়। সেটা সফল হলে তারপর কুকুরদের করোনা ধরার কাজে ব্যবহার করা হবে।

সূত্র: ডয়চে ভেলে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯