শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলাচলে দ্বিধাদ্বন্দ্ব

স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলাচলে দ্বিধাদ্বন্দ্ব

নিউজ ডেস্ক ॥ দেশে সীমিত পরিসরে গণপরিবহন চলাচলে অনুমতি দিয়েছে সরকার। এমন অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলাচলে সৃষ্টি হয়েছে দ্বিধাদ্বন্দ্ব। লঞ্চ মালিকরা বলছেন সামাজিক দূরত্ব মেনে লঞ্চ ছাড়া সম্ভব নয়। নৌ মালিক সমিতির সহ-সভাপতি ও পারাবত লঞ্চ মালিক শহিদুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, সামাজিক দূরত্ব মেনে লঞ্চ ছাড়া সম্ভব নয়। আর যদি এভাবে চলতে হয় তাহলে অর্ধেক যাত্রী তুলতে হবে, ভাড়া আসবে বেশি। এ নিয়ে আমাদের সঙ্গে কোনো বৈঠক না করেই গণপরিবহন ছাড়ার সিদ্ধান্ত দিয়েছেন সরকার।

তিনি অভিযোগ করে বলেন, এখন আমরা নৌমন্ত্রীর সঙ্গে বৈঠকের চেষ্টা করছি। নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ করোনার পরিস্থিতিতে নৌ চলাচল নিয়ে কোনো বৈঠকই করেননি। তারাও নৌ প্রতিমন্ত্রীকে কাছে পাননি।

এদিকে বুধবার সন্ধ্যায় সাধারণ ছুটির তুলে নেওয়ার সঙ্গে গণপরিবহন চলাচলে বিধি-নিষেধ তুলে নিয়ে সীমিত পরিচরে চলাচলের নির্দেশনা দিয়েছে সরকার। সে নির্দেশনা অনুযায়ী ৩১ মে থেকে দেশে ট্রেন চলবে। বাস ছাড়ার বিষয়ে মালিকরা নিজেদের মধ্যে আজ বৈঠক করবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯