মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সায়দাবাদ মহাসড়ক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৯ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে র্যাব। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর সদর কোম্পানীর একটি দল ওই অভিযান পরিচালনা করে ।
গ্রেফতারকৃতরা হলো- ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর মধ্যপাড়ার শুকুর আলীর ছেলে সাগর এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পাটগাতীর সাত্তার মোল্লার ছেলে শাহাদাৎ মোল্লা।
র্যাব-১২ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক এমএমএইচ ইমরান বলেন, ভৈরব হতে দিনাজপুরের উদ্দেশে যাওয়ার সময় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১৯ কেজি গাঁজাসহ ওই দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। জব্দ করা হয় ট্রাকটি।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।