রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভারতে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ১৯৪ জন

ভারতে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ১৯৪ জন

অনলাইন ডেস্ক ॥ করোনাভাইরাসে ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ১৯৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৬৫৬৬ জন। বৃহস্পতিবার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় নতুন করে ৬ হাজার ৫৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। যা একদিনে সর্বোচ্চ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৫৮ হাজার ৩৩৩ জনে।

আর গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৯৪ জন। করোনা ভাইরাস শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মারা গেছেন ৪ হাজার ৫৩১ জন। আর সুস্থ হয়েছেন ৫১ হাজার ৭৮৪ জন।

বুলেটিনে আরও জানানো হয়, দিল্লিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ২৫৭ জন। মৃত্যু হয়েছে সাত হাজারের বেশি। তামিলনাড়ু ও গুজরাটের অবস্থাও একই। তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়েছে। গুজরাটে ১৫ হাজার ১৯৫।

দিল্লিরই মতো অবস্থা তামিলনাড়ুরও। সেই রাজ্যে ২৪ ঘণ্টায় ৮১৭ জন করোনা পজিটিভ হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা ১৯ হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে। শুধুমাত্র চেন্নাইয়েই নতুন করে ভাইরাস মিলেছে ৫৫৮ জনের শরীরে।

মহারাষ্ট্রের পরিস্থিতিরও বিশেষ উন্নতি হয়নি। সেখানেও এক দিনে আক্রান্ত ২ হাজারের বেশি। ১৮ জনের পজিটিভ হওয়ার খবর এসেছে ধারাভি থেকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯