মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বগুড়ায় ঈদ আনন্দে মদ পানে দুইজনের মৃত্যু

বগুড়ায় ঈদ আনন্দে মদ পানে দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ॥ বগুড়ার ধুনটে বিষাক্ত মদ পানে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার ঈশ্বরঘাট বাজারে তারা মদ পান করলে এ ঘটনা ঘটে। মৃতরা হচ্ছেন ঈশ্বরঘাট গ্রামের আব্দুল্লাহর ছেলে আল আমিন ও একই গ্রামের আজিজার রহমানের ছেলে আব্দুল আলিম।

বুধবার সন্ধ্যার পর ঈশ্বর ঘাট বাজারে ঈদ আনন্দে একসঙ্গে চারজন মদ পান করে। তাদের মধ্যে আল আমিন রাতেই অসুস্থ হয়ে নিজ বাড়িতে মারা যান।

এছাড়া আব্দুল আলিম গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা যান তিনি। অপর দুইজন অসুস্থ অবস্থায় আত্মগোপন করে।

বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ফাঁড়ির এসআই আজিজ জানান, রাতে বিষাক্ত মদ পান করে আব্দুল আলিম নামে একজন ভর্তি হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় সে রাতেই মারা যায়। ধুনট থানার ওসি কৃপা সিন্দু জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে মদ জাতীয় কিছু পান করে দুইজনের মৃত্যু হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯