শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
প্রতিবেশী দাদার ধর্ষণে অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী: আটক দাদা

প্রতিবেশী দাদার ধর্ষণে অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী: আটক দাদা

নিজস্ব প্রতিবেদক ॥ লালমনিরহাটে ষষ্ঠ শ্রেণিপড়ুয়া এক শিশু ধর্ষণের শিকার হয়ে তিন মাসের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় মোক্তার আলী (৫০) নামে এক প্রতিবেশী দাদাকে গ্রফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ধর্ষণের দায়ে প্রতিবেশী ওই দাদাকে গ্রেফতার করে পাটগ্রাম থানা পুলিশ।

এর আগে মঙ্গলবার রাতে কিশোরীর বাবা বাদী হয়ে পাটগ্রাম থানায় মোক্তার উদ্দিন ওরফে মোক্তার আলী নামের একজনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় মোক্তারকে গ্রেফতার দেখিয়ে লালমনিরহাট আদালতে সোপর্দ করা হলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করার নির্দেশ প্রদান করেন।

ধর্ষক মোক্তার উদ্দিন ওরফে মোক্তার আলী লালমনিরহাটের পাটগ্রাম উপজেলর পাটগ্রাম ইউনিয়নের টেপুরগারী এলাকার আবুল খায়েরের ছেলে। ওই শিক্ষার্থীকে পুলিশ হেফাজতে স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার দুপুরে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কিশোরী জানায়, ফেব্রুয়ারি মাস থেকে তাকে ধর্ষণ করে আসছিল প্রতিবেশী দাদা মোক্তার। ঘন ঘন বমি ও খেতে না পারার কারণ খুঁজতে গিয়ে দাদী বুঝতে পারেন শিশুটি অন্তঃসত্ত্বা।

পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত বলেন, শিশুটি ৩ মাসের অন্তঃসত্ত্বা। প্রাথমিক পরীক্ষায় নিশ্চিত হওয়ার পর তার বাবার অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি আরো বলেন, শিশুটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য লালমনিরহাট সদর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি মোক্তার ওই শিশুটিকে ৭ দিন ধর্ষণের কথা জানিয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯