শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
নিউজ ডেস্ক ॥ নারায়ণগঞ্জের ফতুল্লায় ভুয়া কবিরাজ সেজে মানসিক প্রতিবন্ধী এক তরুণীকে চিকিৎসার নামে ধর্ষণ করেছেন তারই বাবার বন্ধু। এ ঘটনায় তাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার আব্দুর রহিম প্রামাণিক সিরাজগঞ্জের শাহাজাদপুরের পোরজনা ইউপির রানীখোলা গ্রামের সফি উদ্দিন প্রামাণিকের ছেলে। তিনি ফতুল্লার কাশিপুর হাজীপাড়ায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। বৃহস্পতিবার নিজ বাসা থেকে গ্রেফতারের পর তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
ফতুল্লা মডেল থানার এসআই শুভ আহম্মেদ জানান, গ্রেফতার ভুয়া কবিরাজের সঙ্গে ধর্ষণের শিকার তরুণীর বাবার দীর্ঘদিনের বন্ধুত্ব। এ কারণে তাদের বাড়িতে নিয়মিত আসা যাওয়া করতেন তিনি।
বুধবার রাতে প্রতিবন্ধী তরুণীর চিকিৎসার নামে সবাইকে বের করে দিয়ে ঘরের দরজা বন্ধ করে দিয়ে ধর্ষণ করেন। ওই তরুণীর ভাই জানালা দিয়ে এ ঘটনা দেখে চিৎকার দেন। এরপর কৌশলে পালিয়ে যান ওই ভুয়া কবিরাজ।
এসআই শুভ আরো জানান, এ ঘটনায় মামলা করেছেন ধর্ষণের শিকার তরুণীর বাবা। ওই রাতেই অভিযান চালিয়ে কাশিপুরের হাজীপাড়া থেকে ধর্ষক আব্দুর রহিম প্রামাণিককে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।