মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক ॥ প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা। দেশে গত একদিনে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৫৯ জনে।
গত একদিনে নতুন করে আরও ২ হাজার ২৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ৩২১ জনে দাঁড়িয়েছে।
আজ বৃহস্পতিবার (২৮ মে) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।