শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ডা. জাফরুল্লাহর করোনা পজিটিভ

ডা. জাফরুল্লাহর করোনা পজিটিভ

নিউজ ডেস্ক ॥ গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট দিয়ে পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয় প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর। গত রোববার গণস্বাস্থ্যের ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা সংক্রমণ ধরা পড়ে। এবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ল্যাবরেটরিতে করা পরীক্ষাতে কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন তিনি।

বিএসএমএমইউ ল্যাবের রিপোর্ট পেয়ে এ তথ্য জানিয়েছেন জাতীয় ঐক্য ফ্রন্ট দফতরের কর্মকর্তা জাহাঙ্গীর আলম মিন্টু।

তিনি জানান, ২৪ মে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট দিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনাভাইরাসের নমুনা গ্রহণ করে প্রতিষ্ঠানের ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। এই পরীক্ষায় তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর থেকে তিনি বাসায় আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।

পরে ২৬ মে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরীর নমুনা পাঠানো হয়। বৃহস্পতিবার বিএসএমএমইউ থেকেও করোনা পজিটিভ শনাক্ত হওয়ার রিপোর্ট আসে।
তিনি আরও বলেন, এতে প্রমাণিত হলো গণস্বাস্থ্য উদ্ভাবিত কিট করোনা শনাক্তকরণে শতভাগ কার্যকর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯