শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
গাইবান্ধা মেয়েকে হত্যা! প্রতিপক্ষকে ফাঁসাতে

গাইবান্ধা মেয়েকে হত্যা! প্রতিপক্ষকে ফাঁসাতে

নিজস্ব প্রতিবেদক ॥ গাইবান্ধার গিদারী গ্রামে হত্যার শিকার মিতুর মরদেহ বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের নান্দাইলের রাজঘাতী ইউপির খলাপাড়ায় দাফন করা হয়েছে। মিতু আক্তার নান্দাইলের খলাপাড়া গ্রামের মানিক মিয়ার মেয়ে। একটি পোশাক কারখানায় চাকরির সুবাধে সহকর্মী গাইবান্ধা সদরের গিদারী গ্রামের রাসেলের সঙ্গে প্রেম ছিল।

মেয়ের মা কলি আক্তার জানান, তাদের মেয়ে পরিবারের কাউকে না জানিয়ে গত চার মাস আগে ওই ছেলেকে বিয়ে করে শ্বশুর বাড়িতে অবস্থান করছিল। মিতুর স্বামী রাসেলের পরিবারের সঙ্গে প্রতিবেশীদের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। প্রতিপক্ষকে ফাঁসাতেই মেয়েকে হত্যা করা হয়।

রাসেল গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউপির গিদারী গ্রামের সাইদুল ইসলাম হায়দারের ছেলে। মিতুর চাচা মোস্তাফিজুর রহমান জানান, ২৬ এপ্রিল দুপুরের দিকে মিতুকে শ্বাসরোধ করে হত্যা করে বিকেল তিনটায় রাসেলের ফুফাতো বোন ফারজানা ফোনে জানায় মিতুকে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষরা হত্যা করেছে।

স্থানীয় মেম্বার রাজিউল হাসিব রুপন, মেয়ের মা কলি আক্তার, প্রতিবেশী সোহেল ঘটনাস্থলে পৌঁছে গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ময়নাতদন্ত সম্পন্ন হলে মিতুর মরদেহ নান্দাইলে এনে সকালে বাবার বাড়িতে দাফন করা হয়।

গাইবান্ধা সদর থানার ওসি খান মোহাম্মদ শাহরিয়ার জানান, ভিকটিমের স্বামী রাসেলকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯