শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সিলেটে নতুন ২৭ রোগীর করোনা পজিটিভ

সিলেটে নতুন ২৭ রোগীর করোনা পজিটিভ

নিজস্ব প্রতিবেদক ॥ সিলেটের দুই ল্যাবে আরো ২৭ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৯ জন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে আরো ৮ জনের করোনা শনাক্ত করা হয়। সোমবার (২৫ মে) সিলেট এমএজি ওসমানী মেডিক্যালে ১৮৮ জনের নমুনা পরীক্ষা শেষে শনাক্তের এ সংখ্যা জানা যায়।

সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, আক্রান্তদের মধ্যে সিলেট সদর ও কানাইঘাট উপজেলার ৫ জন করে, বিয়ানীবাজার ও ওসমানীনগর উপজেলার ২ জন করে এবং গোলাপগঞ্জ ও মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১ জন করে।

এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয় বলেন, এদিন ল্যাবে ১৫০টি নমুনা পরীক্ষায় ৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের তথ্য মতে, এ নিয়ে বিভাগে ৬৮৩ জনের করোনা শনাক্ত হয়। এরমধ্যে সিলেট জেলায় ৩৩৬ জন, সুনামগঞ্জ ৯৮, হবিগঞ্জে ১৫৯ এবং মৌলভীবাজারে ৯০ জন করোনা ভাইরাসে আক্রান্ত। এর মধ্যে সুস্থ হয়ে ফিরেছেন ১৭৮ জন এবং মারা গেছেন ১৩ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯