শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সিরাজগঞ্জে নৌকাডুবি তিনজনের মৃত্যু! নিখোঁজের সংখ্যা ৩০

সিরাজগঞ্জে নৌকাডুবি তিনজনের মৃত্যু! নিখোঁজের সংখ্যা ৩০

নিজস্ব প্রতিবেদক ॥ সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরের স্থল ইউনিয়নে যমুনা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে নৌকা ডুবে গেছে।

এ পর্যন্ত নিখোঁজ তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৩০ জন।
মঙ্গলবার দুপুর ২টার দিকে প্রবল ঘূর্ণাবর্ত ও ঢেউয়ের সঙ্গে ধাক্কা খেয়ে এ নৌকাডুবির ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান শুরু করেছেন।

উদ্ধারকৃত লাশের মধ্যে রয়েছে, বেলকুচি উপজেলার গয়নাকান্দি গ্রামের ধানকাটা শ্রমিক পাষান আলী (৬৫) ও টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সূবর্ণতলী গ্রামের আবদুল মজিদের ছেলে ওয়েল্ডিং মিস্ত্রি শেখ কামাল (৪০)। আর মৃত এক শিশুর পরিচয় এখনো জানা যায়নি। তার মা-বাবাও নৌকা ডুবিতে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

স্থল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এনায়েতপুর থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে নৌকাটি চৌহালীর দিকে যাওয়ার পথে স্থলচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।

চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মওদুদ আহমেদ নৌকাডুবির ঘটনা শুনেছেন বলে জানান।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে জানান, এনায়েতপুর থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে নৌকাটি চৌহালীর দিকে যাওয়ার পথে স্থলচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এক শিশু ও এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।

প্রসঙ্গত, করোনায় চৌহালী উপজেলা লকডাউন ও গণপরিবহন বন্ধ থাকায় স্থানীয় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে একটি দালাল চক্র পুলিশের চোখ ফাঁকি দিয়ে এনায়েতপুর থানার বেড়িবাঁধ ঘাট থেকে শ্যালো ইঞ্জিন চালিত নৌকায় যাত্রী পারাপার করছে। নৌকায় যমুনা পাড়ি দিয়ে প্রতিদিনই শত শত মানুষ ঢাকা ও নারায়ণগঞ্জ যাচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯