শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
যশোরে ফুফাতো ভাইর হাতে, বলি হলো মামাতো ভাই

যশোরে ফুফাতো ভাইর হাতে, বলি হলো মামাতো ভাই

নিজস্ব প্রতিবেদক ॥ যশোরের অভয়নগরে ফুফাতো ভাই জাকির হোসেন মোল্যার (৩০) দায়ের কোপে আহত মামাতো ভাই এরশাদ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার ইদের দিন দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত এরশাদ আলী বিশ্বাস উপজেলার পুড়াখালী গ্রামের ইবাদ আলী বিশ্বাসের ছেলে এবং অভিযুক্ত জাকির হোসেন মোল্যা একই গ্রামের মোহাম্মদ আলী জিন্নার ছেলে। সম্পর্কে তারা একে অপরের মামাতো-ফুফাতো ভাই ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার ইদের আগের দিন সন্ধ্যায় এরশাদ আলী পুড়াখালী ফকির বাগান বাজারে একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তার ফুফাতো ভাই জাকির হোসেন একটি গাছী দা হাতে সেখানে উপস্থিত হন এবং তার স্ত্রীকে বাজে কথা বলা হয়েছে; এমন অভিযোগ তুলে বলে এরশাদের কাঁধে একটি কোপ দেন। স্থানীয় ব্যবসায়ী এগিয়ে আসলে জাকির পালিয়ে যায়। পরে আহত এরশাদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, রোববার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ আহত এরশাদ আলী বিশ্বাসকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার তিনি মারা যান। হত্যার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে। জড়িতদের আটকে পুলিশি অভিযান অব্যাহত আছে।

এ ব্যাপারে উক্ত (শ্রীধরপুর) ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, মামাতো-ফুফাতো ভাইয়ের মধ্যে ব্যক্তিগত সমস্যা ছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯