মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ময়মনসিংহের ভালুকায় করোনায় আক্রান্ত: নতুন ৩ জন

ময়মনসিংহের ভালুকায় করোনায় আক্রান্ত: নতুন ৩ জন

নিজস্ব প্রতিবেদক ॥ ময়মনসিংহের ভালুকা উপজেলায় নতুন করে কৃষি কর্মকর্তা, স্বাস্থ্য সহকারী ও কৃষি ব্যাংকের কোষাধ্যক্ষসহ ৩ জনের করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

এ নিয়ে ভালুকা উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৪ জন। এদের মধ্যে আবু হানিফ নামের একজনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ মে) রাত ১২ টার দিকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সোহেলী শারমিন মুঠোফোনে অনুসন্ধান ২৪কে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে নমুনা পরীক্ষা শেষে রবিবার (২৪ মে) বিকালে তাদের রক্তে করোনা (কোভিড-১৯) পজিটিভ ধরা পড়েছে।

আক্রান্তরা হলেন-ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী আব্দুল হামিদ, ভালুকা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও কৃষি ব্যাংকের কোষাধ্যক্ষ আব্দুল হেকিম ও ভালুকা উপজেলার সারোয়ার জাহান। সে নেত্রকোনা কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত। বর্তমানে ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ভাড়া বাসায় আইসোলেশন রয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯