শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল শেবাচিম হাসপাতালের আরও একজনের করোনায় মৃত্যু: নতুন শনাক্ত ১১

বরিশাল শেবাচিম হাসপাতালের আরও একজনের করোনায় মৃত্যু: নতুন শনাক্ত ১১

নিউজ ডেস্ক ॥ বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও এক রোগীর (৬৪) মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) দিবাগত রাতে হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন। মৃত ওই ব্যক্তির বাড়ি বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে।

হাসপাতাল সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় মারা যাওয়া ওই ব্যক্তি শ্বাসকষ্ট, কাশিসহ করোনা উপসর্গ নিয়ে বেলা পৌনে দুইটায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান। তবে তিনি করোনা আক্রান্ত কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে জানা গেছে, রোববার দুপুরে এবং শুক্রবার গভীর রাতে এই হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও দুই রোগী করোনা উপসর্গ নিয়ে মারা যান।

অপরদিকে বরিশাল জেলায় ১ জন চিকিৎসক, ১ জন নার্স ও ১ জন পুলিশ সদস্যসহ বরিশাল জেলায় নতুন করে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।

২৫ মে দিবাগত রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, সোমবার শনাক্ত হওয়া ১১ জনসহ বরিশাল জেলায় এ পর্যন্ত ১৬৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। অন্যদিকে এ পর্যন্ত ৪৩ জন রোগী সুস্থ হয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯