শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বগুড়ায় ইদের দিনে মা সন্তানহারা

বগুড়ায় ইদের দিনে মা সন্তানহারা

নিজস্ব প্রতিবেদক ॥ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বগুড়ায় বিটুল (১৯) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২৫ মে) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে বিটুলসহ ৫/৬ জন যুবক তিনটি মোটরসাইকেলে পৌর এলাকার রবিবাড়িয়া থেকে পাশের সাবগ্রাম ইউনিয়নের জিগাতলা জাঙ্গালপাড়া গ্রামে যান। এরপর ওই এলাকার চকমিঠুন ইদগাহের কাছে পৌঁছালে স্থানীয় কিছু যুবকের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে বিটুলের সঙ্গে থাকা কয়েকজন জিগাতলা এলাকার তিন যুবককে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় এলাকার লোকজন তাদের ধরে পিটুনি দিলে বিটুল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করলে সেখানে তার মৃত্যু হয়।

বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত বিটুল শহরের নবাববাড়ী এলাকায় দর্জি শ্রমিক হিসেবে কাজ করতেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯