শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
গাইবান্ধার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি না নেওয়ায় গেটেই সন্তান প্রসব

গাইবান্ধার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি না নেওয়ায় গেটেই সন্তান প্রসব

নিজস্ব প্রতিবেদক ॥ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে রাশেদা বেগম (৫০) নামে এক নারী সন্তান প্রসব করেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি না নেয়ার কয়েক মিনিট পর গেটের সামনেই তিনি কন্যা সন্তান প্রসব করেন। ইদের দিন সোমবার (২৫ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

প্রসূতি রাশেদা বেগম উপজেলার দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা (ভাঙা বাঁধের মাথা) গ্রামের বাদশা মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, বিকেলে দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা গ্রামের বাড়িতে থাকা অবস্থায় রাশেদা বেগমের প্রসব বেদনা ওঠে। পরে তাকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা করোনাভাইরাসের অজুহাতে রাশেদাকে ভর্তি করে নেননি। এজন্য চিকিৎসকদের একাধিকবার অনুরোধ করা হলেও কর্ণপাত করেননি তারা। নিরুপায় হয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হয়ে আসার গেট সংলগ্ন রাস্তায় স্থানীয় নারীদের সহযোগিতায় রাশেদা কন্যা সন্তান প্রসব করেন।

সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক রিপন কুমার বর্মণ জানান, অধিক বয়সী গর্ভবতীদের প্রসবকালীন সময়ে রক্তক্ষরণ বেশি হয়। এ জন্য রাশেদাকে ভর্তি করে নেয়া হয়নি। তাকে অন্যত্র ভর্তির পরামর্শ দেয়া হয়েছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯