শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
লালমনিরহাটে ঈদের দিন কালবৈশাখী ঝড়ের লণ্ডভণ্ড অর্ধশত ঘরবাড়ি

লালমনিরহাটে ঈদের দিন কালবৈশাখী ঝড়ের লণ্ডভণ্ড অর্ধশত ঘরবাড়ি

নিউজ ডেস্ক ॥ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ের আঘাতে অর্ধশত ঘরবাড়ি, দোকানপাট লণ্ডভণ্ড হয়ে গেছে। ঝড়ের কবলে পড়ে ৫ জন আহত হয়েছেন। সোমবার সকালে দিকে উপজেলার বেশ কয়কটি গ্রামে ঝড়ের তাণ্ডব শুরু হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ঝড়ের আঘাতে ঝুপড়ি ঘর, টিনশেড, সেমিপাকা ভবন, দোকানপাট, বিদ্যুতের খুঁটি, গাছপালা ভেঙে লণ্ডভণ্ড হয়ে গেছে। খোলা আকাশের নিচে রয়েছেন ক্ষতিগ্রস্ত মানুষেরা।

ক্ষতিগ্রস্তরা জানান, সোমবার সকালে ঈদের নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন তারা। ওই সময় প্রবল বেগে ঝড়ো বাতাস শুরু হয়। নিমেষেই ঘরবাড়ি দোকানপাট লণ্ডভণ্ড করে দেয়। ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হলো— সোনারহাট বান্দেরকুড়া, চলবলা, চাপারহাট ও কাকিনা পাঁচমাথাসহ বেশ কয়েকটি গ্রাম।

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন চলাবলা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু। তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তা দেওয়া হবে। একই সাথে তাদের পুনর্বাসনের ব্যবস্থা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯