শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বায়ডোয়া শহরে ঈদের উৎসবকে কেন্দ্র করে ভয়াবহ হামলায় নিহত ৫

বায়ডোয়া শহরে ঈদের উৎসবকে কেন্দ্র করে ভয়াবহ হামলায় নিহত ৫

অনলাইন ডেস্ক ॥ ঈদের উৎসবকে কেন্দ্র করে আয়োজিত নাচ-গানের অনুষ্ঠানে ভয়াবহ বোমা হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে।

রোববার সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে ২৫০ কিলোমিটার দূরে বায়ডোয়া শহরে এই বিস্ফোরণ ঘটে।

হামলায় আরো ২০ জন আহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ অফিসার মোহাম্মদ মোক্তার এএফপিকে বলেন, প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে ৫ জনের মৃতদেহ পাওয়া গেছে এবং ২০ জন আহত হয়েছে।

তিনি আরও বলেন, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এজন্য মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। তবে এখন পর্যন্ত ওই হামলার দায় কেউ স্বীকার করেনি বলে খবরে বলা হয়েছে।

মোহাম্মদ ইব্রাহিম নামে এক প্রত্যক্ষদর্শী জানান, ঈদের উৎসবে সবাই যখন নাচছিল, গাইছিল, তখনই এই বিস্ফোরণ ঘটে।

আবদি হাসান নামে আরেক প্রত্যক্ষদর্শী বলেন, ঈদের উৎসব উপভোগ করতে বিশেষ করে নাচের জন্য শনিবার ও রোববার মানুষ সেখানে জড়ো হয়েছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯