মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
আনোয়ার হোসেন ॥ মুসলিম উম্মাহর প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বরিশাল সদর আসনের সংসদসদস্য পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি।
এমপি এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এক মাস সিয়াম পালনের পর আজ ঈদ-উল-ফিতর উদযাপিত হচ্ছে। কিন্তু এমন এক সময় আমরা ঈদ-উল-ফিতর উদযাপন করছি যখন কোভিড-১৯ বা করোনা ভাইরাসের ভয়াবহ সংক্রমণে দেশবাসী অসহায়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে সরকার সফলভাবে কোভিড-১৯ মোকাবিলা করে চলেছে।
সরকার ইতোমধ্যে ত্রাণ সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। সরকারের পাশাপাশি তিনি সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহবান জানান।
সেইসাথে ঈদ-উল-ফিতরের সালাত আদায় ও ঈদ উদযাপনে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নির্দেশিকা মেনে চলার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান।