মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
করোনায় আক্রান্ত এরশাদের ব্যক্তিগত সহকারীর, স্ত্রীসহ কোয়ারেন্টাইনে এরশাদপুত্র

করোনায় আক্রান্ত এরশাদের ব্যক্তিগত সহকারীর, স্ত্রীসহ কোয়ারেন্টাইনে এরশাদপুত্র

নিউজ ডেস্ক ॥ জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে রংপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সাদ এরশাদের ব্যক্তিগত সহকারী করোনায় আক্রান্ত হয়েছে।

ফলে রংপুর নগরীর দর্শনা এলাকার এরশাদের ‘পল্লিনিবাস’ বাসভবনটি লকডাউন করেছে পুলিশ ও স্বাস্থ্য বিভাগ।

রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ওসি রোকনুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

রংপুর স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, রোববার স্ত্রীসহ এরশাদ পুত্র সংসদ সদস্য সাদ এরশাদের রংপুর থেকে ঢাকায় ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু তার সহকারী আব্দুল্লাহিল বাকী কিসলুর করোনা আক্রান্ত রাতেই পল্লিনিবাস বাসভবনটি লকডাউন করে দেয়া হয়।

সিভিল সার্জন হিরম্ব কুমার জানিয়েছেন, সহকারী কিসলুর করোনার পজিটিভ হওয়ায় সংসদ সদস্য সাদ এরশাদ ও তার স্ত্রীকে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। তাদের দুজনকেই বাসা থেকে বের না হওয়ার জন্য বলা হয়েছে।

মঙ্গলবার সাদ ও তার স্ত্রীর নমুনা সংগ্রহ করবে স্বাস্থ্য বিভাগ। এরপর রংপুর মেডিক্যাল কলেজের পিসিআর মেশিনে তা পরীক্ষা করা হবে। এমনটাই জানিয়েছেন সাদ এরশাদের অপর এক বিশেষ সহকারী ইসমাইল হোসেন প্রিন্স।

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল এরশাদ পুত্র সাদ এরশাদ স্ত্রীকে সঙ্গে নিয়ে করোনায় ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে খাদ্য বিতরণ করছেন। এজন্য তারা রংপুরের পল্লি নিবাসে অবস্থান করছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯