সোমবার, ২৭ Jul ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির

আজ কাজী নজরুল ইসলামের জন্ম

নিউজ ডেস্ক ॥ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়— যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানব সভ্যতার আশীর্বাদ-অভিশাপ। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এইদিন’।

২৫ মে ২০২০, সোমবার। ১১ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৭৬৮- ক্যাপ্টেন কুক তার প্রথম অভিযান শুরু করেন।
১৯৭১- মুজিবনগর থেকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান সম্প্রচার শুরু।
১৯৯৪- দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জাতিসংঘ নিষেধাজ্ঞা তুলে নেয়।

জন্ম
১৮৬৫- নেদারল্যান্ডসের বিখ্যাত পদার্থবিজ্ঞানী পিটার জেমান।
১৮৯৯- বিদ্রোহী কবি, সাহিত্যিক, সম্পাদক ও বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় তার জন্ম। তিনি বাংলা ভাষার অন্যতম সাহিত্যিক। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে কাজী নজরুলের গান এবং কবিতা সমানভাবে সমাদৃত। কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গি প্রকাশ পায় বলে তাকে ‘বিদ্রোহী কবি’ নামেও ডাকা হয়। তার রচিত ‘চল্ চল্ চল্, ঊর্ধ্ব গগনে বাজে মাদল’ বাংলাদেশের রণসংগীত হিসেবে নেওয়া হয়েছে। মধ্যবয়সে পিক্স ডিজিজে আক্রান্ত হন এবং ১৯৭৬ সালের ২৯ আগস্ট তার জীবনাবসান ঘটে।

১৯০৬- বিখ্যাত ভাস্কর রামকিঙ্কর বেইজ।
১৯৬৩- মার্কিন কৌতুকাভিনেতা মাইক মায়ার্স।

মৃত্যু
১৯৮৩- লিবিয়ার বাদশাহ মুহাম্মদ ইদ্রিস আল-সেনুস।
১৯২৪- শিক্ষাবিদ আশুতোষ মুখোপাধ্যায়।
২০০১- কিউবান আলোকচিত্র শিল্পী আলবের্তো কোর্দা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯