মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
২৮ মে জানাযাবে সাধারণ ছুটি আরও বাড়বে কিনা: প্রতিমন্ত্রী

২৮ মে জানাযাবে সাধারণ ছুটি আরও বাড়বে কিনা: প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক ॥ দিন দিন করোনা পরিস্থিতির অবনতির মধ্যে সাধারণ ছুটি আরও বাড়বে কিনা তা ঈদের পর বৃহস্পতিবারে (২৮ মে) জানা যাবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ছুটির বিষয়ে দিক-নির্দেশনা আসতে পারে বলেও জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

গত ২৬ মার্চ থেকে কয়েক দফা ছুটি বাড়ানোর পর সবশেষ ছুটি ৩০ মে পর্যন্ত ঘোষণা করা আছে। এবার ঈদের মধ্যেই এই ছুটি পড়েছে। সোমবার (২৫ মে) ঈদ উদযাপিত হলে সাপ্তাহিক ছুটি শেষে ৩১ মে রোববার অফিস খোলা হতে পারে।

ছুটি নিয়ে আর কোনো সিদ্ধান্ত আছে কিনা জানতে চাইলে ফরহাদ হোসেন রোববার (২৪ মে) অনুসন্ধান ২৪কে বলেছেন, আগামী বৃহস্পতিবার একটা সিদ্ধান্ত আসতে পারে। এখন প্রতিদিনই করোনারোগী বাড়ছে, সে বিষয়টাও দেখতে হবে।

ক্ষুধায় যাতে কেউ কষ্ট না পায়, সবাই যেন খাদ্য সংস্থান করে খেতে পারে, কর্মকাণ্ড করতে পারে; আমরা ভবিষ্যতকে অনিশ্চিত করবো না। ঝড় একটার পর একটা আসবে, বিভিন্ন দুর্যোগ আমাদেরই মোকাবিলা করতে এগোতে হবে।

প্রধানমন্ত্রী কাজ করে নিজের ভাগ্য পরিবর্তনের সুযোগ তৈরি করে দিয়েছেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সেটা মাথায় রেখে হয়তো তিনি ছুটির বিষয়ে চিন্তা-ভাবনা করছেন। ঈদের আগের দিন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববারের ভাষণে (ছুটি) কী হবে কিনা জানি না, তবে ২৮ তারিখের সব জানা যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯