শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সরকারি নির্দেশ অমান্য করে মহাসড়কে চলাচল করায় আটটি বাস আটক

সরকারি নির্দেশ অমান্য করে মহাসড়কে চলাচল করায় আটটি বাস আটক

নিউজ ডেস্ক ॥ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গণপরিবহন বন্ধের সরকারি নির্দেশনা উপেক্ষা করে যাত্রীবাহী বাস মহাসড়কে চলাচল করায় আটটি বাস আটক করেছে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা-পুলিশ। বঙ্গবন্ধু সেতু পার হওয়ার সময় সেতুর সংযোগ সড়ক এলাকায় তল্লাশি চৌকিতে এসব বাস আটক করা হয়।

রবিবার (২৪ মে) মধ্যরাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম বলেন, সরকারি নির্দেশনা না মেনে মহাসড়কে গণপরিবহন চলাচল করায় গত ২৪ ঘণ্টায় আটটি বাস আটক করা হয়েছে। এর মধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যাত্রীসহ তিনটি, সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী দুটি ও উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী তিনটি খালি বাস আটক করা হয়েছে। খালি বাসগুলো যাত্রী নামিয়ে দিয়ে পুনরায় যাত্রী আনতে ঢাকায় যাচ্ছিল।

তিনি আরও জানান, আটক বাসগুলো থানা হেফাজতে রাখা হয়েছে। সড়কে গণপরিবহন চলাচলের বিষয়ে এখনো বিধিনিষেধ বলবৎ রয়েছে, ফলে বর্তমানে বাসগুলোকে ছাড়া হচ্ছে না। এসব বাস ছাড় করার বিষয়ে ঈদের পর সিদ্ধান্ত হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯