শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
মামুন আহমেদ ॥ বানারীপাড়ায় বৈশ্বিক করোনা পরিস্থিতিতে কর্মহীন অসচ্ছল দুই শতাধিক পরিবারের মাঝে ব্যক্তিগতভাবে ঈদ সামগ্রী বিতরণ করেন বানারীপাড়া পৌরসভার প্যানেল মেয়র ও আওয়ামী লীগ নেতা এস. এম. আকবর।
শনিবার(২৩ মে) সকাল থেকে পৌর শহরের ৫ নং ওয়ার্ডে তার নিজ এলাকায় বাড়ি বাড়ি ঘুরে ঘুরে সামাজিক দুরত্ব মেনে অসচ্ছল দুই শতাধিক পরিবারের মাঝে সেমাই, চিনি ও গুঁড়োদুধ-সহ বিভিন্ন ঈদ সামগ্রী বিতরণ করেন।
উল্লেখ্য, প্যানেল মেয়র এস. এম. আকবর করোনার শুরুতেই লকডাউন ও সেলফ হোম কোয়ারেন্টাইনে থাকা কর্মহীন অসচ্ছল পরিবারের মাঝে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য সামগ্রী বিতরণ করেছিলেন।
এ প্রসঙ্গে প্যানেল মেয়র এস. এম. আকবর জানান, আমি সবসময় সাধ্যমতো অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য-সহযোগিতা করার চেষ্টা করি। আগামীতেও আমার এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।