শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নাটোরে ছিনতাইকৃত প্রাইভেটকার উদ্ধারসহ ৫ ডাকাত আটক

নাটোরে ছিনতাইকৃত প্রাইভেটকার উদ্ধারসহ ৫ ডাকাত আটক

অনলাইন ডেস্ক ॥ নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পুলিশ একটি ছিনতাইকৃত প্রাইভেটকার উদ্ধার করেছে। পরে অভিযান চালিয়ে এর সঙ্গে জড়িত পাঁচ ডাকাতকে আটক করা হয়। শনিবার (২৩ মে) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা। এ সময় এএসপি আকরামুল হোসেন, এএসপি আবুল হাসনাত উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার জানান, গত ১২ মে এক ব্যক্তি সাভার থেকে রনি নামের এক চালকের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-৩১-৯১৪৮) ভাড়া করে পাবনায় আসেন। সেখানে থেকে আরও একজন গাড়িতে ওঠেন। দাশুরিয়া এলাকায় আসার পর তারা ড্রাইভার রনির হাত ও মুখ বেঁধে ফেলেন। সেখান থেকে আরও তিনজন গাড়িতে ওঠেন। এরপর নাটোর রোড ধরে কিছুদূর আসার পর তারা ড্রাইভার রনিকে ফেলে দিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যান। রনি এলাকাবাসীর সহায়তায় বড়াইগ্রাম থানায় এসে অভিযোগ করলে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় গত ১৭ মে পাবনা জেলা গোয়েন্দা পুলিশের সহযোগিতায় পাবনা সদর থেকে জাহাঙ্গীর হোসেন জ্যাককে আটক করে তার কাছ থেকে লুণ্ঠিত কারটি উদ্ধার করা হয়। পরে ধারাবাহিক অভিযান পরিচালনা করে ১৯ এবং ২০ মে ঢাকার আশুলিয়া থেকে হৃদয় (২২), সোহেল (২৬), মাহবুব শাওন (২০) ও আশরাফুলকে আটক করা হয়। এরা সকলে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য।

তাদের আদালতে নেওয়া হলে সেখানে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। আদালত তাদের কারাগারে পাঠানের নির্দেশ দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯