মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ১১ দিন পর রোগী থেকে ভাইরাস ছড়ায় না!

করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ১১ দিন পর রোগী থেকে ভাইরাস ছড়ায় না!

নিউজ ডেস্ক ॥ সময়ের সঙ্গে মহামারি হয়ে গর্জে ওঠা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ১১ দিন পর থেকে ভাইরাসটি রোগীদের শরীর থেকে আর সংক্রমিত হয় না। সম্প্রতি সিঙ্গাপুরের একদল গবেষক এমন তথ্য জানিয়েছে।

সিঙ্গাপুরের ন্যাশনাল সেন্টার ফর ইনফেকশিয়াস ডিজিজ এবং দ্য অ্যাকাডেমি অব মেডিসিনের যৌথ ওই গবেষণায় বলা হয়, অসুস্থ হওয়ার ১১ দিন পর আক্রান্ত রোগী থেকে অন্য কারো শরীরে এই ভাইরাস সংক্রমিত হতে পারে না। দেশটির করোনা আক্রান্ত ৭৩ জন রোগীর ওপর পর্যবেক্ষণের পর এই ফল পাওয়া গেছে বলে জানিয়েছেন গবেষকরা।

এই গবেষণার ওপর ভিত্তি করে এখন থেকে সিঙ্গাপুরে করোনা রোগীদের চিকিৎসা এবং ছাড়পত্র দেওয়া হতে পারে। বর্তমানে সিঙ্গাপুরে নেগেটিভ রেজাল্ট না আসা পর্যন্ত রোগীদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয় না।

সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তারা এই গবেষণাটি মূল্যায়ন করে দেখবে এবং পরবর্তীতে এটি রোগীদের ক্ষেত্রে প্রয়োগ করা হবে।

সিঙ্গাপুরে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৬৮ জন। মারা গেছেন ২৩ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯