মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
করোনা থেকে সুরক্ষিত পাওয়ার তিন উপায়

করোনা থেকে সুরক্ষিত পাওয়ার তিন উপায়

নিউজ ডেস্ক ॥ তিনটি উপায়ে করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকা যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। রোববার (২৪ মে) নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে তিনি বলেন, সচেতনতা, সতর্কতা ও নিয়ম মেনে চলা— এ তিনটি উপায় আপনাদেরকে করোনা থেকে সুরক্ষিত রাখতে পারবে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, করোনাভাইরাস নাক, মুখ ও চোখের মাধ্যমে শরীরে প্রবেশ করে। অযথা নাক, মুখ ও চোখে হাত দেবেন না। শিশুদের এ ব্যাপারে সচেতন করবেন।

নাসিমা সুলতানা খাবারের বিষয়ে বিশেষ খেয়াল রাখার আহ্বান জানান। তিনি বলেন, পুষ্টিকর খাবার, পানি ও তরল খাবার, ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন: লেবু, কমলা, মাল্টা, পেয়ারা এবং টাটকা শাক সবজি খাবেন। জিংক সমৃদ্ধ খাবার যেমন, ডিম, মাংস, কুমড়া ও লাউয়ের বিচি, পালং শাক, মাশরুম, রসুন, দুধ ও দুগ্ধজাত খাবার খাবেন।

রোগ প্রতিরোধ ক্ষতা বৃদ্ধি করতে খাবারের পাশাপাশি মনোবল চাঙ্গা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯