শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
ঈদ উদযাপন শারীরিক দূরত্ব বজায় রেখে করার আহ্বান: সেতুমন্ত্রী

ঈদ উদযাপন শারীরিক দূরত্ব বজায় রেখে করার আহ্বান: সেতুমন্ত্রী

নিউজ ডেস্ক ॥ শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে দেশবাসীকে ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (২৪ মে) সংসদ ভবনের নিজ সরকারি বাসভবন থেকে এক ভিডিওবার্তায় ওবায়দুল কাদের এ আহ্বান জানান।

ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশবাসীসহ মুসলিম উম্মার প্রতি শুভেচ্ছা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমরা করোনা আক্রান্তদের নিরাময় কামনা করছি। প্রত্যাশা করছি সুস্বাস্থ্য, নিরবচ্ছিন্ন, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি। সৌহার্দ্য, সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় ঈদুল ফিতর আমাদের মধ্যে গড়ে উঠুক মহামারি করোনাসহ সব সংকট জয়ের সুসংহত বন্ধন।

পারস্পারিক ভ্রাতৃত্ববোধ সামাজিক দায়বদ্ধতা ও করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে উদযাপিত হোক এবারের ঈদ।

করেনা সংকট কেটে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অতীতে বাংলাদেশে যেভাবে সংকট পেরিয়ে আশার সুবর্ণ প্রদীপ জ্বালিয়েছে, ঠিক একইভাবে করোনা সংকট জয় করে আবারো নব উদ্যোমে কাঙ্ক্ষিত উন্নয়নের পথে এগিয়ে যাবে বাংলাদেশ। আসুন মনের গহীনের আলো জ্বেলে অমানিশার আধার দূর করি। সহমর্মিতা সহজাত বাঙালি চেতনায় জাগিয়ে তুলি নিজেকে, সমাজকে ও দেশকে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভিডিওবার্তায় করানো যুদ্ধের ফ্রন্টলাইনের যোদ্ধা এবং সুপার সাইক্লোন আম্পানে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কাজে নিয়োজিতদের ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯