মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আজ ঈদুল ফিতরে পালিত হচ্ছে ফরিদপুরের কয়েকটি গ্রামে

আজ ঈদুল ফিতরে পালিত হচ্ছে ফরিদপুরের কয়েকটি গ্রামে

নিউজ ডেস্ক ॥ ফরিদপুরের বোয়ালমারী, সদরপুর ও চরভদ্রাসন উপজেলার কয়েকটি গ্রামে আজ রবিবার উদযাপিত হচ্ছে পবিত্র ইদুল ফিতর। আজ সকালে এসব গ্রামে পবিত্র ঈদুল ফিতরের নামাজও অনুষ্ঠিত হয়।

সৌদি আরবের সাথে মিল রেখে প্রতিবছরেই বাংলাদেশের সাধারণ মুসলমানদের একদিন আগেই এসব গ্রামে পালিত হয় ইদুল ফিতর। এরমধ্যে বোয়ালমারীর রূপাপাত ইউনিয়নের কাটাগড়, কলিমাঝি, দুর্যোগ, সহস্রাইল, মাইটকুমড়া, গঙ্গানন্দপুর, রাখালতলী ও শেখর ইউনিয়নের চারটি গ্রাম রয়েছে।

জানা গেছে, আজ রবিবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে এসব গ্রামের বিভিন্ন মসজিদে পালিত হয় ইদুল ফিতরের নামাজ। পুলিশ প্রশাসনের পক্ষ হতে তাদেরকে সামাজিক দূরত্ব বজায় রেখে জামাতে অংশ নেয়ার জন্য বলা হয়।

শেখর ইউনিয়নের চেয়ারম্যান ইসরাফিল মোল্যা বলেন, যুগ যুগ ধরে বংশ পরম্পরায় এসব এলাকার মানুষ এভাবে আমাদের একদিন আগেই ইদ পালন করে আসছে। তিনি জানান, এসব এলাকার বহু মানুষ চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখিল শরিফের অনুসারী। সেখানকার নিয়মানুযায়ী তারা হিসেবে সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র ইদুল আযহা উদযাপন করে।

সৌদি আরবের সাথে মিল রেখে তারা আমাদের একদিন আগে থেকে রোজা পালনও শুরু করে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯