মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আগামীকাল ঈদ! চাঁদ দেখা গেছে

আগামীকাল ঈদ! চাঁদ দেখা গেছে

নিউজ ডেস্ক ॥ বাংলাদেশের আকাশে রবিবার (২৪ মে) সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে।

সোমবার(২৫ মে) সারাদেশে যথাযোগ্য ধর্মীয় ভাব-গাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হবে পবিত্র ইদুল ফিতর।

রবিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে জানানো হয়, আজ বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে। তাই আগামীকাল সারাদেশে ইদ উদযাপিত হবে।

সভায় সভাপতিত্ব করেন চাঁদ দেখা কমিটির সদস্য ও ধর্ম সচিব মো. নূরুল ইসলাম। এছাড়া সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদসহ কমিটির অন্যান্য সদস্য রয়েছেন।

এবার বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে ভিন্ন আবহে এসেছে ইদের বারতা। যেখানে দীর্ঘ এক মাস রোজা রাখার পর দেশের মুসলমানদের ইদের আনন্দে মেতে ওঠার অপেক্ষায় থাকার কথা, সেখানে করোনা থেকে বাঁচতে লকডাউন ও সামাজিক দূরত্ব নিশ্চিতে দুই মাস ধরে কাটছে বন্দিদশায়।

করোনার কারণে এবার হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ইদগাহে ইদের প্রধান জামাত হচ্ছে না। সকল উন্মুক্ত স্থানে ইদের জামাতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে মাস্ক ব্যবহার, দূরত্ব বজায় রেখে দাঁড়ানো, জায়নামাজ বাসা থেকে নিয়ে আসা, নামাজ শেষে কোলাকুলি না করাসহ কিছু শর্ত পালন সাপেক্ষে সরকার মসজিদে ইদের নামাজ পড়ার অনুমতি দিয়েছে।

গ্রামের বাড়িতে থাকা প্রিয়জনদের সঙ্গে ইদের আনন্দ ভাগাভাগি করতে রেল, সড়ক ও নৌপথে অসংখ্য মানুষের রাজধানী ছাড়ার চিরাচরিত চিত্রে ছেদ পড়েছে এবার করোনায়। সংক্রমণ এড়াতে দীর্ঘদিন থেকেই বন্ধ রয়েছে রেল, বাস, লঞ্চ চলাচল।

ব্যক্তিগত গাড়িতে রাজধানী ছাড়ার সরকারি অনুমতি মেলায় কেউ কেউ প্রাইভেটকার, মাইক্রোবাস ভাড়া করে রাজধানী ছাড়ছেন। কেউ নিষেধাজ্ঞা অমান্য করে জীবনের ঝুঁকি নিয়ে মালবাহী গাড়ি, ট্রাকে করে ফিরছেন গ্রামে।

এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো, তুরস্ক, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়াতে রবিবার ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯