শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সিলেট সীমান্তে বাংলাদেশি নিহত বিএসএফের গুলিতে

সিলেট সীমান্তে বাংলাদেশি নিহত বিএসএফের গুলিতে

নিউজ ডেস্ক ॥ সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জাফলং সীমান্তের ওপারে ডাউকি সেতুর কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আহমেদ ইউসুফ জামিল। নিহত কালা মিয়া (৩৭) জাফলংয়ের নয়াবস্তির বাসিন্দা বদু মিয়ার ছেলে।

বিজিবি অধিনায়ক জানান, পিয়াইন নদীতে ভারত থেকে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করতে গিয়ে সীমানা অতিক্রম করে ফেলেন কালা মিয়াসহ তার কয়েকজন সহযোগী। এসময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে। বাকিরা নৌকা নিয়ে ফিরে আসতে সক্ষম হন।

কালা মিয়া পেশায় পাথরশ্রমিক ছিলেন। নিহতের মরদেহ সীমান্তের ওপার থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯