বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
রাজধানীতে ঈদের জামাত খোলা জায়গায় হচ্ছে না

রাজধানীতে ঈদের জামাত খোলা জায়গায় হচ্ছে না

নিউজ ডেস্ক ॥ এবার ঈদ জামাত ছাড়াই ঈদ উল ফিতরের আনুষ্ঠানিকতা পালন করতে হবে রাজধানী ঢাকার ধর্মপ্রাণ মুসলমানদের।

কোভিড-১৯ করোনা মোকাবিলায় ও সংক্রমণ বিস্তার রোধে সরকারের নির্দেশনায় এবার হচ্ছে না ঈদের নামাজের জমায়েত। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, এবারের ঈদ জামাত আয়োজনে সিটি করপোরেশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিকতা নেই। অনুষ্ঠিত হবে না হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহের ঈদ জামাতও।

সাধারণত প্রতি বছর, রাজধানীর দুই সিটি করপোরেশনের প্রতিটিতে গড়ে পাঁচটি করে ঈদ জামাত আয়োজিত হয়। সংস্কার করা হয় বিভিন্ন এলাকার ঈদগাহ ময়দয়ানগুলো। জাতীয় ঈদগাহে ঈদ জামাত আয়োজন কেন্দ্র করে চলে মহাযজ্ঞ। তবে এবারই সিটি করপোরেশনের কোনো উদ্যোগ থাকছে না ঈদ জামাত কেন্দ্র করে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান সমাজকল্যাণ কর্মকর্তা শাহাদাত হোসেন অনুসন্ধন ২৪কে বলেন, সরকার ও মেয়র মহোদয়ের নেতৃত্বে এবারের ঈদে আমাদের পক্ষ থেকে ঈদ জামাত আয়োজনের কোনো উদ্যোগ থাকছে না। কোথাও কোনো ঈদ জামাত হবে না। যদি কোনো এলাকায় ঈদ জামাতের উদ্যোগ নিতে দেখা যায় তাহলে প্রশাসন এবং পুলিশ তাদের সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা নেবেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান সমাজকল্যাণ কর্মকর্তা তাজিনা সারোয়ার অনুসন্ধন ২৪কে বলেন, এ বিষয়ে গতকাল (বৃহস্পতিবার) মেয়র মহোদয়ের নেতৃত্বে আমাদের একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভায় ডিএনসিসি আওতাধীন এলাকায় কোনো ধরনের ঈদ জামাত অনুষ্ঠিত না হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের নির্দেশনা মোতাবেক মেয়র মহোদয় এমন সিদ্ধান্ত দেন।

ঈদ জামাত প্রসঙ্গে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম অনুসন্ধন ২৪কে বলেন, করোনা ভাইরাসের গণসংক্রমণ রোধে কোনো অবস্থাতেই বাইরে ঈদ জামাত আয়োজন করা যাবে না। এরজন্য সংশ্লিষ্ট কাউন্সিলরদের কঠোর নির্দেশনা দেওয়া আছে। আমি নগরবাসীকে অগ্রিম ঈদ শুভেচ্ছা জানাই। আর এটাও অনুরোধ করছি, পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবারের ঈদটা এভাবে উদযাপন করা হোক। আমরা সবাই সুস্থ থাকলে আবার আগের মতো আয়োজন করা যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯